১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারান্দিয়াতে চলছে দুইদিন ব্যাপী বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ | | ১০৪৩
, টাঙ্গাইল :

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক স্মৃতি অগ্নিস্নানে সূচি হোক ধরা’ শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে স্থানীয় শাপলা যুব সংঘের আয়োজনে চলছে দুইদিন ব্যাপী বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা।

শুক্রবার সকালে দৌলতপুর খেলার মাঠে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

পরে নারান্দিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও এলাকার মানুষের অংগ্রহণে মঙ্গল শোভাযাত্রা দৌলতপুর খেলার মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার খেলার মাঠে শেষ হয়।

বৈশাখী মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে। বেলা বারার সাথে সাথে বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমাগম বাড়তে থাকেমেলায়। এছাড়া স্থানীয় শিল্পীরা নেচে-গেয়ে মেলাকে মাতিয়ে তোলেন।

বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কালিহাতী উপজেলা কমান্ডার মিজানুর রহমানের সভাপতিত্বে বর্ষবরণের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই’র সদস্য আবু নাসের, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা চলবে শনিবার পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি