০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রিমান্ড শেষে কারাগারে পুলিশের সোর্স আল-আমীন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে পকেটে ইয়াবা দিয়ে দিন মজুরকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পাঁচ পুলিশ সদস্য ও  দুই সোর্সের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারকৃত সোর্স আল আমীনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার দুপুরে দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

সোর্স আল আমিন উপজেলার রাজাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে। মামলার পর থেকে সে পলাতক ছিল।  গত শনিবার রাতে মির্জাপুরের গোড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। 

আল আমিন দীর্ঘ দিন ধরে মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশের সোর্স হিসেবে কাজ করত। এর আগে ওই মামলায় গ্রেফতারকৃত তিন পুলিশ ও এক সোর্সকে দুই দিনের রিমান্ড শেষে রোববার সকালে কারাগারে পাঠায় পুলিশ।  

এ সময় আল আমিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় সাত আসামির মধ্যে এ পর্যন্ত তিন পুলিশ ও দুই সোর্সসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

জানাযায়, গত ২৮ নভেম্বর বিকেল পাঁচটার দিকে সাদা পোশাকে থাকা পাঁচ পুলিশ সদস্য ও দুই সোর্স রাজাবাড়ী উচ্চ বিদ্যালয় এলাকায় আসেন। তাঁরা এলাকার দিন মজুর মো. বজলুর রহমানের (২৬) পকেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে দেন। এক পর্যায়ে তাঁরা তাঁকে জোর করে একটি সিএনজি চালিত অটোরিকশায়  তোলেন।

এ সময় বজলুরের চিৎকারে আশপাশের  লোকজন পুলিশের ব্যবহৃত ওই অটো রিকশাটি আটক করে। বজলুরের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে উপস্থিত লোকজন পুলিশ ও সোর্সদের তল্লাশি করে আরো কিছু ইয়াবা পায়। এতে জনতা বিক্ষুব্ধ হয়ে পুলিশ ও  সোর্সদের পিটুনি দিয়ে একটি  দোকানে আটকে রাখে। 

পরে উত্তেজীত জনতা সখীপুর থানা-পুলিশে খবর দেন। এ সময় মির্জাপুর উপজেলার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা ও রাসেলুজ্জামান এবং তাঁদের  সোর্স হাসান মিয়াকে জনতা সখীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

গ্রেফতারকৃতদের প্রথমে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ফাঁড়িতে এবং সখীপুর থানায় নেওয়া হয়। ওই রাতেই সখীপুর থানার এসআই আয়নুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত চারজন ও পলাতক ৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- দুই দিনের রিমান্ড শেষে সোর্স আল আমীনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি