০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লকডাউন পালনে প্রশাসনের ব্যাপক তৎপরতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের ঝুঁকি এড়াতে টাঙ্গাইলে গত মঙ্গলবার বিকেল চারটা থেকে লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে জেলাজুড়ে ৫৪টি চেকপোষ্ট বসানো হয়েছে। যাতে করে শহরে বা জেলায় কোন গণপরিবহনসহ কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে। পুলিশ র‌্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবর্ংক্ষনিক কাজ করছে। জরুরীরপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে করা হচ্ছে জরিমানা। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরজুড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। চেক পোস্ট গুলোতে দেখা গেছে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে চলছে পৌরসভার টহল দলের তৎপরতাও।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে জেলার ১৩ টি থানা এলাকায় ৪০টি চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়াও জেলা শহরের মধ্যে আরো ১৪টি চেকপোষ্ট বসানো হয়েছে। যাতে করে বাইরে থেকে কেউ এ জেলার প্রবেশ করতে না পারে। তবে ঔষধ, রোগী বহনের গাড়ি ও খাদ্য পণ্যের যান চলাচল করতে কোন বাঁধা নেই। সংক্রমনরোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি