১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কারাবন্দি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আদালতে না দেয়াসহ জামিন শুনানী পিছিয়ে দেওয়ার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের স্টেডিয়াম ব্রীজ থেকে টাঙ্গাইল প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করে সংগঠণের নেতাকর্মীরা।  মিছিল শেষে নেতাকর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে সমাবেশের চেষ্টা করলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ,সহ-সভাপতি আলমগীর হোসেন, মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, সফিকুল ইসলাম রিপন, যুগ্ম-সম্পাদক রেজায়ুন হাবিব পিপুল, আনোয়ার সাদাত মানিক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সহ-সমাহ কল্যাণ সম্পাদক আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদ লিখনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি