০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলে নববর্ষ উদযাপিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | | ১২৫৩
, টাঙ্গাইল :

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে নববর্ষ উৎযাপন।

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলে নববর্ষকে বরণ করে নিচ্ছেন বিভিন্ন স্তরের জনগন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এসময় উপস্থিত ছিলেন সদরের এমপি সানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রমূখ। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু অডিটরিয়ামে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের পরিবারের সৌজন্যে পান্তা ইলিশের আয়োজন করা হয়।

এছাড়া টাঙ্গাইল প্রেস ক্লাব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ত্রিবেণী টাঙ্গাইলসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদাভাবে নববর্ষকে উৎযাপন করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি