১০:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের স্কলারশীপ পরীক্ষা শুরু

মোঃ নুর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

মাদরাসা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশীপ পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে। 

প্রথমদিন শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ধনবাড়ীর মাদরাসাতুন নূর ও মধুপুরের টেংরিতে অবস্থিত জামিয়াতুছ্ছুফ্ফা কেন্দ্রীয় কবরস্থান মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ৪০০জন ছাত্র, ছাত্রী অংশ নেন।

আগামী ২৪ নভেম্বর ঘাটাইল, কালিহাতী এবং ২৫ নভেম্বর গোপালপুর ও ভুঞাপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ফলাফল ঘোষণা শেষে ৫০এর অধিক সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদেরকে বাই সাইকেল, ক্রেষ্ট, সনদ, মেডেল, শিক্ষা উপকরণ দেয়া হবে।

জানা যায়, কালিহাতী, ধনবাড়ী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভুঞাপুর উপজেলার বিভিন্ন মাদরাসার শিশু থেকে ২য় শ্রেণীর প্রায় ২১০০ ছাত্র ছাত্রী এতে অংশ নিচ্ছে।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আয়োজন করায় অভিভাবকগন উচ্ছাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানান। 

ধনবাড়ীর মাদরাসাতুন নূর মাদরাসার পরিচালক মাওলানা মামুনুর রহমান বলেন, দ্বীনি শিক্ষাকে উন্নত, গতিশীল ও বেগবান করতে এই বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এই পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি, আমরা এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মুফতী মাহদী হাসান শিবলী বলেন, যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। এখন মানুষ প্রচলিত শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি