১২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আসামী মায়ের সাথে শিশুকেও আদালতে পাঠালো পুলিশ!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ারেন্টভুক্ত আসামী মায়ের সাথে দুই বছরের শিশুটিকেও আদালতে পাঠিয়েছে পুলিশ। 

রোববার (২৭ ডিসেম্বর) সকালে থানা পুলিশ শিশুসহ তার মাকে আদালতে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম। 

গ্রেফতার রেনুকা বেগম উপজেলার গাবসারা ইউনিয়নের জুংগীপুর গ্রামের খোরশেদের স্ত্রী। তবে ওই নারীর দুই শিশুর নাম জানাতে পারেনি পুলিশ। 

জানা গেছে, টাঙ্গাইল আদালতে এনআইএ্যাক্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী রেনুকা বেগমকে গতকাল শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। এসময় রেনুকার দুই বছরের কোলের শিশু সন্তান ও পাচঁ বছরে এক শিশুকে রাতেই থানা নিয়ে আসা হয়। পরে রবিবার সকালে রেনুকার কোলের শিশুসহ তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এসময় ৫ বছরের শিশুকে তার এক চাচীর কাছে রাখা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, কোর্টের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। পরে ওই নারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তার কোলের এক শিশুকেও সাথে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে শিশু দুটি মামলার সাথে সম্পৃক্ত না হওয়ায় তাদের নাম জানা হয়নি। 

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিত ফোনে বক্তব্য দেয়া নিষেধ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি