১২:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্টাইলে চুল কাটলেই ৪০ হাজার টাকা অর্থদন্ড

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করে নগদ টাকা অর্থদ-ের বিধান রেখে নতুন আইন তৈরি করে নোটিশ দিয়েছে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম। 

অপরদিকে এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে। 

অন্যদিকে এই নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে। 

জানা যায়, সম্প্রতি ছাত্র ও উঠতি বয়সের যুবকসহ সকলের হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিং এবং রঙ না করার বিষয়ে ভূঞাপুর থানার ওসি শীল সদস্যদের ডেকে নিয়ে সতর্ক করে দেন। পরে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম, শীল সমিতির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত নোটিশ উপজেলার সকল সেলুনে ঝুলিয়ে দেয়া হয়।

উপজেলা শীল সমিতির উপদেষ্টা অখিল চন্দ্র শীল বলেন, ‘ওসির নির্দেশনায় হেয়ার স্টাইল করে চুল, দাঁড়ি ও গোঁফ কাটা বন্ধ করা হয়েছে। বর্তমানে ছাত্র ও যুবকরা স্টাইল করে চুল কাটা বন্ধ করে স্বাভাবিকভাবেই চুল কাটাচ্ছে।’

ভূঞাপুর উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বলেন, ‘থানার ওসি আমাদের সতর্ক করে দিয়েছেন। এছাড়াও হেয়ার স্টাইলের কোন ক্যাটালক দোকানে না রাখতেও বলেন তিনি। পরে তার নির্দেশনায় ওসির স্বাক্ষরসহ শীল সমিতির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর সম্বলিত একটি নোটিশ দেয়া হয়েছে প্রত্যেক সেলুনে। কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হবে। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, অভিভাবকরা মৌখিক অভিযোগ করেছেন।  ছাত্র ও যুবকরা হেয়ার স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘুরে ফেরে। এতে করে তারা সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। পরে অভিভাবক, শিক্ষক ও উপজেলা শীল সমিতির সভাপতিসহ সমিতির সদস্যদের নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। হেয়ার স্টাইলে কেউ চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিং এবং রঙ করে তাহলে জরিমানাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে ওসির সাথে কথা না বলে কোনও মন্তব্য করতে পারছি না।’

তবে ওসির এ ধরনের উদ্যেগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সুশিল সমাজের ব্যক্তিরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি