১২:০৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুসেতুর পশ্চিম পাড়ে গাড়ি টানতে না পারায় বন্ধ টোল আদায়  

যানজটের সৃষ্টি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৯ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :


বঙ্গবন্ধুসেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশে অতিরিক্ত যানবাহনের চাপের ফলে গাড়ি টানতে পারছেনা চালকরা। 

আর সে কারনে সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষ শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিট থেকে টোল আদায় বন্ধ করে দেয়া হয়। ফলে সেতুর পুর্বপাড়ে টাঙ্গাইলের অন্তত ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও বাকি অংশে খুবই ধীরগতিতে চলছে যানবাহন। 

পুলিশ সুত্রে জানা যায়, চারলেন মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনটিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদের পশুবাহি ট্রাকের পাশাপাশি অতিরিক্ত যানবাহন চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আটশতাধিক পুলিশ ও ১৯০জন আনসারসহ দেড়শতাধিক লোকবল দায়িত্ব পালন করছে। এছাড়াও মহাসড়কে চলাচল কারী যাত্রীরা যাতে ছিনতাই, রাহাজানী ও অজ্ঞানপাটি খপ্পরে পড়তে না পারে তার জন্য রয়েছে গোয়েন্দা তৎপরতা।

টাঙ্গাইলের হাইওয়ে পুলিশ সার্জেন্ট ইফতেখার নাসির রোকন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ অংশে পরিবহনের চাপ নিতে না পারায় সেতুর টোল আদায় বন্ধ রেখেছেন সেতু কর্তৃপক্ষ। 

বঙ্গবন্ধুসেতু পুর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি