১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে কোষাধ্যক্ষের দায়িত্বে প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ২ আগস্ট ২০২১ তারিখ থেকে কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি বুদ্ধিজীবী সৌধ, শহীদ মিনার ও প্রত্যয়-৭১ এ পুস্পস্তবক অর্পণ করেন।

তিনি কোষাধ্যষের দায়িত্ব গ্রহণের পর তাঁকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, হিসাব অফিস, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ, রেজিস্ট্রার অফিস, প্রক্টর অফিস, কেন্দ্রীয় গ্রন্থাগার, গবেষণা সেল, পরিবহন অফিস, চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি এবং আইকিউএসি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। অতপর তিনি সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কর্মকান্ড নিয়মের মধ্যে থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ০১ আগস্ট ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৩ (১) ধারামতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি