১০:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে নতুন বই বিতরণ উৎসব 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুব খুশি। টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন বস্তি এলাকায় ওই স্কুলে ২ জানুয়ারী মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়। 

বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), স্কুলের শিক্ষক মন্ডলী 'সহ শিশু শিক্ষার্থীরা। 

অতিথিরা বলেন, আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলটি ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইল ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত হত দরিদ্র, পথ শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। একদিন সমগ্র বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে যাবে এই শিক্ষাসেবা এই স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম ডিজিটাল গণমাধ্যম সিএনআই এর হেড অব নিউজ (সিইও) জুয়েল আহমেদ। 

অতিথিরা আরো বলেন, প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুযায়ী এই ধরনের মহৎ উদ্দ্যোগের সহযোগী হতে পারেন। যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে চান তাহলে এগিয়ে আসুন। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যানে কাজ করি, তবেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি