০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সেবা চালু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা ছাত্রলীগ। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (১৪ জুলাই) কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ও বর্তমান করোনা দুর্যোগের মানবিক কর্মসূচির আওতায় টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তিনি জানান, নির্ধারিত নম্বরে জেলার যে কোনো প্রান্তের করোনা আক্রান্ত রোগী বা তার স্বজন ফোন করলেই তার কাছে পৌঁছে দেয়া হবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার কিংবা অ্যাম্বুলেন্স। এ সেবার জন্য তাদের কোনো প্রকার টাকা দিতে হবে না।

এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শফিউল আলম মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি