১২:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফলোআপ

স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬ | | ২৭১৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তিনি চরবিলসা গ্রামের একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক।

জানা যায়, পলাতক শিক্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তারে পুলিশ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বুধবার মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাহাদৎ হোসেন শিক্ষকের এক আত্মীয়ের মোবাইল ফোন দিয়ে পরিচয় গোপন রেখে কথা বলে পাকুল্যা বাজারে আসতে বলেন। সন্ধ্যা সাতটার দিকে সে পাকুল্যা বাজারে আসলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

অপরদিকে সোমবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে ওই ছাত্রী জবানবন্দি দেয়। এর আগে ওই দিনই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা ও বক্তব্য রেকর্ড করা হয়।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শিক্ষক ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে অন্য ছাত্রীদের সঙ্গে স্কুলের মাঠে খেলা করতে যায় ওই ছাত্রী। খেলা শেষে বাড়ি ফেরার আগে শিক্ষক আব্দুর রহিম স্কুলের ভেতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এদিকে সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় ছাত্রীর বড় বোন স্কুল থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ঘটনায় গত শনিবার বিকালে ওই ছাত্রীর মা মির্জাপুর থানায় একটি মামলা করেন। মামলার পর আব্দুর রহিম গা ডাকা দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি