১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের আমণ গ্রামের  একটি পুকুর থেকে বৃহস্পতিবার  (২৭ আগষ্ট) সকালে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জাহাঙ্গীর আলম পৌর শহরের আমণ গ্রামের মো. আ. মজিদের ছেলে এবং একই গ্রামের মো. নুরুল ইসলামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাহাঙ্গীরে ভাই দুলাল হোসেন ও এলাকাবাসী জানান, জাহাঙ্গীর প্রতিনিয়ত নেশায় আসক্ত থাকতো।  বুধবার  (২৬ আগষ্ট) দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয় জাহাঙ্গীর তারপর আর বাড়ী আসেনি। প্রায়ই সময় সে রাতে বাড়ী ফিরত না। বন্ধুদের নিয়ে মেতে থাকতো।

জাহাঙ্গীরে শরীরে কাটা দাগও চি‎হ্ন রয়েছে বলে জানায় ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. সৈকত হাসান। 

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাদশা বলেন, জাহাঙ্গীর সব সময় নেশায় আসক্ত হয়ে থাকতো এটা শুনেছি।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি