১২:০৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলে খুন, বাবা-মা পলাতক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ইকবাল (২৬) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছে। সে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের শামছুল হকের ছেলে৷ 

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিক ভাবে অসুস্থ্য ছিল। মাঝে মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শ্বব্দ শুনে এলাকাবাসি এগিয়ে গিয়ে দেখতে পায় ইকবাল মাটিতে পড়ে আছে এবং তার বাবা-মা পালিয়ে গেছে। 

পরে সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার ও নিহতের ছোট ভাই জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। 

ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ৷

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, নিহতের বাড়িতে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় মা বাবা পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি