১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শৈত্যপ্রবাহে কাঁপছে ধনবাড়ীবাসী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ ।  কোথাও-কোথাও তাপমাত্রা নেমে এসেছে ‌১০ ডিগ্রী সেলসিয়াসে।  এটা এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ।  সারাদেশের সঙ্গে ধনবাড়ীতেও বইছে হিমহিম শীতের বাতাস ।  হাড় কাঁপিয়ে দেওয়া বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।  গত দুইদিন ধরে  সূর্যের তেমনটা দেখা মেলেনি ।  শীতে কাবু  করে দিয়েছে পুরো উপজেলাবাসীকে ।  শীতল বাতাসের কারণে ক্রমেই বাড়ছে শীত।  প্রতিদিনের কর্মমুখী মানুষের ভোগান্তিও বেড়েছে।   বাইরে কাজ করে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে ।  অতিরিক্ত ঠান্ডাজনিত রোগবালাইও বৃদ্ধি পাচ্ছে ।  শীত আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, অফিসগামী মানুষ তুলনামূলক দেরিতে বেরিয়েছেন।  রাস্তায় অন্য দিনের তুলনায় যানবাহনও কম ।  গরম কাপড়েও যেন মানছে না শীত ।  দোকানপাট খোলা হচ্ছে দেরিতে ।  হোটেল-রেস্তোরাগুলোতেও মানুষের উপস্থিতিটা অনেক কম ।  স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে।

পৌর শহরের চা বিক্রেতা ছানায়ার হোসেন জানান, বেশি শীতের কারণে লোকজন বাজারে দেরিতে আসে।  দুই দিনে চা বিক্রয়ও অনেক কমে গেছে ।  প্রয়োজন ছাড়া তারা বাজারে আসতেই চাচ্ছে না ।

কলেজ শিক্ষার্থী রুবেল আহমেদ, মারুফ হাসান ও সুমাইয়া আক্তার জানান, গত দুই দিনের শীতে জন- জীবনকে একে বারে নাজেহাল করে দিয়েছে । এটা অনেক কষ্ট দায়ক । অতি শীতের কারণে সময়মতো কোন কাজ ঠিকভাবে করা যাচ্ছে না ।  আমাদের কলেজে যেতেও দেরি হচ্ছে।

আবহাওয়া বার্তা সূত্রে  জানা গেছে, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশের কারণে এই শৈত্যপ্রবাহ ।  যার ফলে  দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি