০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ্ব মশা দিবসে ডেঙ্গুজ্বরে দুই গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিশ্ব মশা দিবসে দুই জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। রোববার(২০ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই গৃহবধূ মৃতুবরণ করেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের গৃহবধূ লাভলী আক্তার(৩৮) ও একই উপজেলার দেলুয়াখাদি গ্রামের গৃহবধূ রেজিয়া বেগম(৪০)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মৃত্যুবরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুরে ৬ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৮ জন, মধুপুরে ২ জন, গোপালপুরে ৩ জন এবং  ধনবাড়ী উপজেলায় ৭ জন রয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে মোট চার জন মৃত্যুবরণ করলেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ২৬৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট এক হাজার ১৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী।   

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি