১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শীতকালীন অধিবেশনে যোগদান

শপথ নিলেন সোহেল হাজারী, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭ | | ৪৮০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নব-নির্বাচিত সংসদ সদস্যর সাক্ষাতের একাংশ।
, টাঙ্গাইল :

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মোঃ শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাছান ইমাম খাঁন জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগদান করেন।

এদিকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু ও নব-নির্বাচিত সংসদ সদস্য বড় ভাই শরিফ হাজারী প্রমুখ।

চলতি বছর ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীক নিয়ে হাসান ইমাম এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন।

আবদুল লতফি সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচনে অপর দুই প্রার্থীর মধ্যে এনপিপির ইমরুল কায়েস আম প্রতীকে এক হাজার ৬৯৬ ভোট এবং বিএনএফের আতোয়ার রহমান খান টেলিভিশন প্রতীকে পান এক হাজার ৩২ ভোট।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি