১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের অভিযান

৪টি ড্রেজারসহ পাইপ লাইন ধ্বংস, লাখ টাকা জমিরানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | | ১১৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে চারটি ড্রেজার মেশিন ও এক কিলোমিটারের অধিক পাইপলাইন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

মঙ্গলবার বিকেলে উপজেলার বংশাই নদীর ফতেপুর বাজার সংলগ্ন ও হিলরা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন সোহাগ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে হিলরা গ্রামের খন্দকার এনামূল হাসান নাদিম (৩৬) ও থলপাড়া গ্রামের আব্দুল কদ্দুছ খান নামে দুই ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

জানা গেছে, উপজেলার ফতেপুর ও থলপাড়া গ্রামের চিহ্নিত কয়েকজন বালু লুটেরারা দীর্ঘদিন ধরে বংশাই নদীর ফতেপুর ইউনিয়নের বাজার সংলগ্ন, হিলরা বাজার এলাকাসহ একাধিক স্থানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নদী তীরবর্তী বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয়, বাজার ও আবাদী জমি ভেঙে নদী গর্ভে চলে গেছে।

খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন সোহাগের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে বংশাই নদীর ফতেপুর বাজার সংলগ্ন ও হিলরা বাজার এলাকা থেকে চারটি ড্রেজার মেশিন ও এক কিলোমিটারের বেশি পাইপ ধ্বংস করে। এ সময় ওই দুই বালু লুটেরাকে আটক করে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন সোহাগ বলেন, ড্রেজিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে।

তিনি অবৈধ বালু লুটেরাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সকলকে সাহায্য করার জন্য অনুরোধ জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি