১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধি করা হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ এবং মাদক ও জঙ্গীবাদ থেকে দূরে রাখতে সারা দেশে খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধি করা হবে। এ লক্ষ্যে এক হাজার স্টেডিয়াম নির্মাণ করা হবে। 

বৃহস্পতিবার বিকেলে মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জহিদ আহ্সান রাসেল এ কথা বলেছেন। 

তিনি আরও বলেন, আগামী বছরের শুরুতেই আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে বিশ্বের সেরা ক্লাবদের মধ্যে বার্সেলোনা ও আর্সেনাল ফুটবল টিম বাংলাদেশে এনে ফুটবল খেলার আয়োজন করা হবে। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। 

এসময় টাঙ্গাইল সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, ঘাটাইল আসনের এমপি মো. আতাউর রহমান খান, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

খেলায় বাঙ্গল্লা কল্যাণ সমিতি ২-০ গোলে সাফর্তা জনকল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিজয়ী দলের হাতে গোল্ডকাপ ট্রফি ও এক লাখ টাকার প্রাইসমানি এবং রানার্স আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইসমানি তুলে দেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি