১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোট পড়েছে শতকরা ৬৪.৩৪ ভাগ

কালিহাতীর নৌকার মাঝি সোহেল হাজারী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭ | | ৯৮৫৭
, টাঙ্গাইল :

দশম জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী। তিনি ১লক্ষ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়ে নৌকা প্রতীকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস আম প্রতীকে পেয়েছেন ১হাজার ৬৯৬ ভোট। এছাড়া নির্বাচনে অপর প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৩২০ ভোট।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনের নির্বাচনী কন্ট্রোলরুমে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচন অনুষ্ঠিত হওয়া মোট ১০৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন।

এসময় তাজুল ইসলাম জানান, নির্বাচনে বল­ভবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রটি বাতিল করে জাল ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন তিন লাখ ৭ হাজার ৭০০ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৮৬৭ এবং পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৮৩৩জন। মোট ভোট কেন্দ্র ছিলো ১০৭টি এবং কক্ষ ছিলো ৬৬১টি।

এছাড়া প্রিজাইডিং অফিসার ছিলেন ১০৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন ৬৬১ জন। পোলিং অফিসার ছিলেন ১৩২২ জন।

এদিকে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে সোহেল হাজারী বলেন, কালিহাতী মানুষকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।

এসময় তিনি এই আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্র“তি দেন।

উলে­খ্য, সরকার দলীয় রাজনীতিক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ধর্মবিরোধী বক্তব্য দেওয়ার পর সংসদ থেকে পদত্যাগ করলে এ আসন শূন্য হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি