১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচন

বাতিল হওয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গ্রেফতার

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭ | | ৩৭৩৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে বাতিল হওয়া ৮নং বল্লভ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাধম চন্দ্র ঘোষকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচন কমিশনের সহকারী সচিব মোঃ রাজীব আহসানের নির্দেশে বুধবার বিকেলে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। মামলার পরই কালিহাতী থানা পুলিশ প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাধব চন্দ্র ঘোষ এলেঙ্গা শামছুল হক কলেজের প্রভাষক।

মামলার বিবরনে জানা যায়, ভোট গ্রহনের আগের রাত ৩০ জানিয়ারি দুই হাজার ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়। পরে ৩১ জানুয়ারি ভোটের দিন সকালে খবর পেয়ে বল্লভবাড়ি কেন্দ্রে গিয়ে এর প্রমান পায় জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষের টেবিলের ড্রয়ার থেকে আরো ৯৭৭টি সীল মারা ব্যালট পেপার পাওয়া যায়।

পরে জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম সকালেই ওই কেন্দ্রটি বাতিল বলে ঘোষনা করেন।

বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষ ব্যালট পেপারগুলো যথাযথভাবে হেফাজতে না রেখে দুস্কৃতিকারীদের হাতে তুলে দিয়ে সীল দেওয়ার সহযোগিতা করেছেন। যা গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৫ অনুচ্ছেদ অনুযায়ী তিনি শস্তিযোগ্য অপরাধ করেছেন এ কারনে কর্তৃপক্ষে নির্দেশে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) খ. আখেরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল থেকে থানা হাজতে আটককৃত মাধব চন্দ্র ঘোষের বিরুদ্ধে বুধবার বিকেলে মামলা হওয়া রাতেই আদালতে হাজির করে জেল হাজতে প্রেরন করা হয়েছে তাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি