০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা থেকে সুরক্ষায় মসজিদে মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

বিশ্ব মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। এদেশের মানুষকে যেন করোনার ছোবল থেকে রক্ষা করেন এজন্য মুসল্লিরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

এর আগে বায়তুল মোকাররম জুমার নামাজের খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের করোনাভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানান খতিব মহিবুল্লাহিল বাকী নদভী।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে খতিব জুমার খুতবায় করোনাভাইরাস বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন। নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।

দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি এবং ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষা করতে দেশবাসীকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্যও অনুরোধ করেন খতিব মহিবুল্লাহিল বাকী নদভী ।

ইসলামিক ফাউন্ডেশনের পূর্ব নির্দেশনা মোতাবেক শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার খুতবায় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেয়া হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি