১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঈদ উপহার নিয়ে ইমামদের পাশে স্বেচ্ছাসেবকলীগ নেতা রয়েল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য ঈদ উপহার নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল।

শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটায় তাঁর নিজ বাসভবনে নিজস্ব তহবিল থেকে ৬০ টি মসজিদের ইমামদের ঈদ উপহার দিয়েছেন তিনি।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। 

এসময় তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইমামদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান। পরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল ইমামদের প্রত্যেকের হাতে ঈদ উপহার তুলে দেন ।

এ সময় তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ গয়হাটা ইউনিয়নবাসীর ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই ইউনিয়নের যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। হঠাৎ ইমামদের কথা মনে আসায় তাদের জন্য কিছু করার ইচ্ছা হলো। তাই এই ঈদে আমার পক্ষ থেকে ইমামদের জন্য আমার এই ক্ষুদ্র উপহার। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন যেকোন দূর্যোগে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। 

এ সময় গয়হাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ সহ গয়হাটা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি