১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে অর্ধশতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের এক এসআইসহ এ পর্যন্ত সর্বমোট ৫৪ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক অতিরিক্ত পুলিশ সুপার ও এক পরিদর্শকসহ ৫০ জন এবং মির্জাপুর থানা পুলিশের এক এসআইসহ ৪ পুলিশ সদস্য রয়েছেন।

মির্জাপুরে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পুলিশের কোন না কোন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মির্জাপুর থানা পুলিশ ঝুঁকির মধ্যে থেকেও করোনায় সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত থাকলেও উপজেলার মহেড়া পুলিশ সেন্টারে রয়েছে তার উল্টো চিত্র। সেখানে এপর্যন্ত অতিরিক্ত এক পুলিশ সুপার ও পরিদর্শকসহ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের স্টাফ ৩০ জন এবং প্রশিক্ষার্থী ২০ পুলিশ সদস্য। এদের মধ্যে আক্রান্ত ৩০ জন স্টাফের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ জন এবং প্রশিক্ষনার্থী ২০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৮ জন।

মহেড়া পুলিশ সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য নির্বাচিত প্রশিক্ষনার্থী ৩৫২ জন পুলিশ সদস্যের মধ্যে ঢাকায় করোনা আক্রান্ত হয় ৩৭ জন। বাকিরা মহেড়ায় প্রশিক্ষনে আসলে তাদের সংস্পর্শে আসা ট্রেনিং সেন্টারের এসআই অঞ্জন নামের এক পুলিশ সদস্য সর্ব প্রথম করোনায় আক্রান্ত হন। তারপর থেকে একেক করে করোনায় আক্রান্তে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান থানা পুলিশের চারজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে সবাই সুস্থ্য হয়েছেন বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি