১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলা মগড়া ইউনিয়নে বামন পাড়া ও রাঘব কররা যুব সংঘ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৪জানুয়ারি) রাঘব কররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বামন পাড়া বি,এস আলোর দিশারী ক্লাব বনাম কুউজবাড়ী স্পোটিং ক্লাব। ফাইনাল খেলায় কুউজবাড়ী স্পোটিং ক্লাব ৪ উইকেটে জয়লাভ করে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল আনসার ভিডিপির কমান্ডার মো. সুলতান মাহমুদ। 

আমন্ত্রীত অতিথি ছিলেন, টাঙ্গাইল যমুনা ব্লাড ব্যাংক’র চেয়ারম্যান আমিনুর ইসলাম সুমন, মো. শফিকুল ইসলাম বুলবুল।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. লুৎফর রহমান, ব্রাইট ফিউচার’র নির্বাহী পরিচালক ডাঃ মো. হযরত আলী, ম্যানেজার মো. আব্দুল খালেক, মো. লাবলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. লাল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. আলমগীর হোসেন, চাকুরীজিবি মো. সাকোয়াত হোসেন, মো. মিজানুর রহমান মাষ্টার প্রমুখ।

খেলা পরিচালনায় ছিলেন মো. মেহেদী হাসান, মো. বদিউজ্জামান হৃদয়, মো. শাহআলম, মো. মনির হোসেন, মো. আক্কাস আলী, মো. আলম মিয়া এবং মো. হাফিজুর রহমান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি