০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের মেয়র সুমন স্মরণে আলোচনা ও দোয়া

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর পৌরসভার সদ্য প্রয়াত মেয়র ও প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সাহাদৎ হোসেন সুমনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। 

শুক্রবার বাদ জুমা মির্জাপুর সরকারি কলেজ মাঠে মেয়র সাহাদৎ হোসেন সুমনের মির্জাপুর বাজারস্থ বন্ধু মহল এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, ও মো. মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, সম্পাদক আলম মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোতালেব মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াকিল আহম্মেদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাহ্উদ্দিন আশরাফী। এসময় মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল করিম, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা মাহমুদুল হাসান, থানা মসজিদের ইমাম মাওলানা ফরিদ হোসাইন। 

উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র সাহাদৎ হোসেন সুমন মারা যান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি