১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে স্নানোৎসবে হাজারো পূণ্যার্থীর ঢল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | |
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর খানুরবাড়ি এলাকায় যমুনা নদীতে স্নানোৎসবে হাজারো পূণ্যার্থী। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

“হে লৌহিত্য আমার পাপ হরণ করো’- এই মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মাবলম্বীরা টাঙ্গাইলের বিভিন্ন নদীতে স্নান  করেছেন। এর মাধ্যমে জাগতিক সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্ত হবেন এমনটাই বিশ্বাস নদ নদীতে স্নান করতে আসা হাজার হাজার পূণ্যার্থীদের।

শনিবার ভোর থেকে শুরু হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর পুরাতন ঘাট খানুরবাড়ি যমুনা নদীতে স্নানোৎসবে হাজারো পূণ্যার্থীর ঢল নামে। 

এছাড়া জেলার কালিহাতী, মির্জাপুর, নাগরপুর, মধুপুরসহ বিভিন্নস্থানে পূণ্যার্থীদের ঢল নেমেছে।

এসবস্থানে স্নান উপলক্ষে স্নানোৎসব কমিটি পূর্ণ্যাথীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে পূণ্যার্থীদের রান্না করা খাবার, স্নান ঘাটে কাপড় পাল্টানোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। আগত পুণ্যার্থীরা উৎসবের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পাশ্ববর্তি জেলা সিরাজগঞ্জসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা স্নান করতে যমুনা নদীতে আসেন। স্নান উৎসবকে কেন্দ্র করে স্নান ঘাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘাটে স্নান করতে আসা হিন্দু ধর্মাবলম্বীরা জানান, মনকে শুদ্ধি, পাপ মোচন, পবিত্রতা এবং মঙ্গল কামনায় স্নান করতে এসেছেন তারা। প্রতি বছরেই এই ঘাটে গঙ্গাঁ স্নানে আসেন ভক্তরা।

ভূঞাপুর আয়োজক কমিটির সভাপতি বাবলু হালদার বলেন, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় যমুনা নদে স্নান করতে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় স্নানোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, যমুনা নদীতে স্নানোৎসবে শত শত পুণ্যার্থীর আগমন ঘটেছে। প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্নান ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি