০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়েছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সকাল ১০টায় ভূঞাপুর পাটনিপাড়া কেন্দ্রীয় নাটমন্দির হতে একটি শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি তারাকান্দি-ভূঞাপুর সড়ক হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন। জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাস । অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সুহাস চন্দ্র সরকার।

এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আহসান উল্লাহ, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরণ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।  

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব অভিজিৎ ঘোষ। 

আলোচনা সভায় বক্তরা, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে তাঁর জীবন বিধান সম্পর্কে আলোকপাত করেন ও সমাজের বিভিন্ন অনাচার, দুবৃত্তায়ন, দুর্নীতি বন্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি