১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে আরশেদ হত্যা মামলায় সিআইডির তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে শশুর বাড়ীতে ডেকে নিয়ে জামাই আরশেদ আলী হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে টাঙ্গাইলের সিআইডি পুলিশ।  গতকাল বুধবার টাঙ্গাইলের বিশেষ পুলিশ সুপার কুতুব উদ্দিনের নেতৃত্বে  ঘটনাস্থলে তদন্ত শুরু করা হয়েছে।  

টাঙ্গাইলের বিশেষ পুলিশ সুপার (সিআইডি) কুতুব উদ্দিন জানান, আরশেদ আলী হত্যা মামলার ঘটনার তদন্ত এখনোও প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ১৮ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী গ্রামে সুপারি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলীর (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরশেদ আলীর মা মাজেদা বেগম ও ভাই মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান জানান, স্ত্রী রেহেনার অসুস্থতার কথা বলে ১৭ মে আরশেদকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে আসেন স্ত্রী রেহেনার বড় বোন হোসনে আরা (আঙ্গুরী)। পরের দিন ১৮ মে  সকালে থলবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির সুপারি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলীর (৩২) মরদেহ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। তাদের দাবি আরশেদকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই স্ত্রী রেহেনা পারভীন ও তার দুলাভাই আব্বাস আলী পলাতক। তারা আরোও জানান, সিআইডি এখন নতুন করে তদন্ত শুরু করেছে। আমরা চাই যাতে সিআইডি সঠিক তদন্ত করে অপরাধীদের দের কে দ্রুত খুজে বের করে আইনের আওতায় এনে সর্ব্বোচ শাস্তি ফাঁসির দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি