০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ লাইনস্ আ‌দর্শ উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রতিবছরের ন্যায় এবছরেও টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পালন করা হয়েছে। পুজার্চ্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে পূজা উদযাপন করা হয়। 

এসময় শিক্ষার্থীরা বিদ্যাদেবীর চরণে পুষ্পাষ্পঞ্জলি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, সহাকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষক চপলা রাণী রায়, বনানী সরকার, স্বপন দাশ প্রমুখ। 

এসময় প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

জানা যায়, বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। 

পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি