১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দৈনিক কালের স্রোত পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছে গণমাধ্যম-আশরাফুজ্জামান স্মৃতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ মে ২০১৭ | | ৬৫৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সারা দেশের মানুষের মাঝে গনজাগরণসহ স্বস্তফ‚র্তভাবে অংশগ্রহণ নিশ্চিতের মধ্যে দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে গণমাধ্যম। সেই সময়ে দেশের প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জাল হোসেন মানিক মিয়া’র ইত্তেফাকসহ কয়েকটি পত্রিকায় মুক্তিযুদ্ধের স্বপক্ষে সংবাদ, সম্পাদকীয় ও উপসম্পাদকীয় প্রকাশ করেছে। আর এভাবেই মুক্তিযুদ্ধের সময়কালীন নানা গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষ পর্যন্ত পৌছে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক কালের স্রোত পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় সংবাদ গুলো সকল জাতীয় পত্রিকায়ই থাকে। তাই স্থানীয় পত্রিকায় এ সংবাদ গুলোর পরিমাণ কমিয়ে আনার প্রয়াস সবাই করছে। যাতে করে স্থানীয় সমস্যা, জনদূর্ভোগ, অনিয়ম, দূর্নীতিসহ সব কিছু তুলে ধরা যায়। সে পথে দৈনিক কালের স্রোত পত্রিকাও এগিয়ে যাচ্ছে।

দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেফাজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সহ-সভাপতি ছামছাদুল আকতার শামীম, সাধারই সম্পাদক কাজী মওলা, বিশিষ্ট সাংবাদিক ও সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল প্রমুখ।

এছাড়াও এসময় জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইনসহ দৈনিক কালের স্রোত পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি