০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি, তথা শুভ জন্মাষ্টমী। 

বুধবার বেলা ১১ টায় পৌর শহরের বড় কালিবাড়ী প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় কালিবাড়ী গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত নারী কাউন্সিলর উল্কা বেগম, বড় কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
শোভাযাত্রায় সহস্রাধিক সনাতন ধর্মাবল্বী নারী-পুরুষ অংশ নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি