১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুকুরের তান্ডবে অসহায় মানুষ    

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর পৌরশহরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে নগরবাসী। 

সমগ্র শহর জুড়ে নিজনিজ দলে ১৫ থেকে ২০ সদস্যের কুকুরদল নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়কে যেন মহড়া দিচ্ছে। 

স্কুল কলেজগামী শিক্ষার্থী, শিশু ও পথচারীসহ সাধারণ মানুষকে দাবড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে সংঘবদ্ধ এসব কুকুরের দল।  চলন্ত যানবাহন ও মোটরসাইকেলের সামনে পড়ে ঘটাচ্ছে নানা দুর্ঘটনা। 
      
সরেজমিনে দেখা গেছে, কুকুরের প্রজননের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই পৌরশহরসহ উপজেলাব্যাপী কুকুরের আনাগোনা বৃদ্ধি পেয়ে যায়।

 কুকুর নিধন অমানবিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারাদেশে এ পক্রিয়া বন্ধ রয়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন করতে পারছেন না। 

সংঘবদ্ধ কুকুর দল শহরের উত্তরামোড়, জেলখানা মোড়, উপজেলা রোড, মন্দির পাড়া, ঢাকা রোড, গার্লস স্কুল রোড, মহিলা কলেজ রোডসহ উপজেলার কচুয়া, কালিয়, প্রতিমা বংকী,বোয়ালী, বেড়বাড়ী, নাকশালা বাজার, তক্তারচালা বাজার,দেওদিঘী বাজারে আস্তানা করে তা-ব চালাচ্ছে। 

কুকুরের আক্রমনে অনেক ছাত্র-ছাত্রী, মটর সাইকেল আরোহী, পথচারী আহত হয়েছে বলেও জানা গেছে। 

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন না পেয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের। 
      
সখীপুর পৌরসভার সচিব কামরুল হাসান বলেন, পৌর এলাকায় যে হারে কুকুরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে।  তাতে মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছেন।  কিন্তু কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা কিছুই করতে পারছি না।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন বরাদ্ধ নেই।  রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি