১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রসায়নবিদ ড. সৈয়দ সফিউল্লাহ’র মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসি’র গভীর শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জুন ২০১৬ | | ৫৯
, টাঙ্গাইল :

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক দেশবরেণ্য রসায়নবিদ ও পরিবেশ বিজ্ঞানী ড. সৈয়দ সফিউল্লাহ’র মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মাভাবিপ্রবির পরিবার ও বিশ^বিদ্যালয় পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুনাময় আল্লাহ পাকের নিকট প্রার্থণা করেন।

শোক বার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে জাতি একজন খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, দেশবরেণ্য রসায়নবিদ ও পরিবেশ বিজ্ঞানীকে হারাল এবং তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর কৃতকর্মের মাধ্যমে তিনি জাতিকে কৃতজ্ঞতায় আবদ্ধ করে রেখে গেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. সফিউল্লাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েচিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি