০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পহেলা বৈশাখ

রঙিন সাজে সাজছে মাভাবিপ্রবি ক্যাম্পাস

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | | ১১৪৬
, টাঙ্গাইল :

দু’দিন পরেই পহেলা বৈশাখ। নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পালন করতে যাচ্ছে বাংলা নববর্ষকে। ইতিঃমধ্যেই গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচী। কর্মসূচীর মধ্যে রয়েছে আল্পণা অঙ্কন, মঙ্গল শোভাযাত্রা, বাঙালী ঐতিহ্যের নানা রকম সুস্বাদু খাবারের স্টল, সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ে নেই কোন চারুকলা বা নাট্যকলা অনুষদ। তবুও প্রস্তুতির কমতি নেই। বিভিন্ন ক্লাবকে দেওয়া হয়েছে বিভিন্ন দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের একমাত্র থিয়েটার ভিত্তিক ক্লাব সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের (সিডিসি) সভাপতি রাকিবুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, সিডিসির রাঙা বৈশাখ শিরোনামে বাহারী খাবারের নিজস্ব স্টল থাকবে, তারা ও প্রথম আলো বন্ধু সভা যৌথ ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সাজাবে। তাছাড়া সিডিসির তত্বাবধানে ওইদিন সন্ধ্যায় ‘জনৈক ইমান আলী’ নামে একটি রম্য নাটক মঞ্চায়ন করবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সিডিসি, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, ধ্রুবতারা টেকনোকালচার ক্লাব, প্রথম আলো বন্ধুসভা ও কালেরকন্ঠ শুভসংঘ আয়োজন করবে মঙ্গল শোভাযাত্রার।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দু’টি ব্যাচ ফানুস ও অন্বেষণ পারফর্ম করবে। থাকবে সিডিসির রম্য নাটক ও ডিবেটিং সোসাইটির রম্য বিতর্ক। ঢাকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাতে থাকবে ব্যাচ ‘আরবোভাইরাস’।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি