০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেতু ভেঙে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল বন্ধ

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ৮৫৬৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরের বাগবাড়ী বক্স কালভার্ট সেতু ভেঙে বঙ্গবন্ধু সেতুর সাথে তারাকান্দি সড়কের সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। একটি বালুবাহী ট্রাক পারাপার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এসময় ট্রাকটি সেতুতে উল্টে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থ সেতুটি সংস্কার কাজ না করায় ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। বিকালে একটি ট্রাক পারাপার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে ট্রাকটি উল্টে যায়। এতে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-তারাকান্দি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ক্ষতিগ্রস্থ বাগবাড়ি বক্স কালভার্টটি সংস্কার কাজ না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সেতুটি নিয়ে পূর্বে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর কোন রকমে জোড়াতালি দিয়ে সংস্কার কাজ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে সেতুটি অকার্যকর হয়ে পড়ে রয়েছে। সংস্কারের কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ার পর সওজের প্রকৌশলীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুল হাকিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি