১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বসত ঘরে মিলল ৫৬ টি গোখরার বাচ্চা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বসত ঘর থেকে ৫৬টি জীবন্ত গোখরার বাচ্চা উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের আউয়াল মিয়ার বসত ঘরে এ বাচ্চা পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার রাত ১০টার দিকে আওয়াল মিয়া ও তাঁর পরিবারের লোকজন রাতের খাবার খাওয়ার সময় ঘরের ভেতর আওয়াজ শুনতে পায়। এ সময় টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে খোঁজাখুজির এক পর্যায়ে মাচার নীচে বড় একটি গোখরা সাপ দেখতে পায়। মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তের ভেতর লুকিয়ে পড়ে।

সোমবার সকালে স্থানীয় লোকজন ঘরের মেঝে খুড়ে বড় সাপ উদ্ধার করতে না পারলেও ৫৬টি জীবন্ত সাপের বাচ্চা উদ্ধার করে।

বাড়ির মালিক আওয়াল মিয়া বলেন- সম্পূর্ন ঘর খুড়েও বড় সাপটি উদ্ধার করতে পারিনি। আতঙ্কে বাড়ি ছেড়ে পাশের বাড়িতে অবস্থান করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি