১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচনের ব্যাপারে বিদেশীদের সবক কাম্য নয়

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | | ১৫৯
, টাঙ্গাইল :

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনের ব্যাপারে বিদেশীদের সবক কাম্য নয়। যে জাতি গণতন্ত্রের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সে দেশে কেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ না হয় তবে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবেনা।

তিনি মঙ্গলবার মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলের ভিত্তিতে সবাই নির্বাচনে আসলে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্থ হয় এবং নির্বাচনের ভারসাম্য থাকে। এতে তৃণমূল থেকে নেতৃত্ব বেরিয়ে আসে।

মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ মাহাবুব হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ খান, র‌্যাব কমান্ডার বীনা রানী দাস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীগণ।

১৬ এপ্রিল মির্জাপুর উপজেলার আজগানা, লতিফপুর, তরফপুর, ফতেপুর, আজগানা ও ভাওড়া এই ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের এই নির্বাচনে নিরপেক্ষ ভূ’মিকা পালনের নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি