১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে দাদাকে হত্যার ঘটনায় নাতি আটক

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে দাদাকে হত্যার অভিযোগে নাতি মফিজুলকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার পাঠন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক মফিজুল এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মফিজুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, ঘটনার পর থেকেই আসামী মফিজুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আনছের আলীর মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে নাতি। এতে তার মাথা থেঁতলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে তাকে টঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে মফিজুলকে আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি