০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে

মির্জাপুরে রাস্তা পাকা করন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | | ৩১০৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ী অঞ্চল বাশতৈল ইউনিয়নের তালতলা-বালিয়াজান রাস্তার দুই কিলোমিটার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া এই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

এ উপলক্ষ্যে সড়কের গাইরাবেতিল এলাকায় সভার আয়োজন করা হয়।

বাশতৈল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক বিএসসির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আলহাজ একাব্বর হোসেন এমপি, বাশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, বাশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল প্রমুখ।

বাশতৈল এলাকার বাসিন্দা জুবায়ের আহমেদ জানান, তালতলা-বালিয়াজান সড়কের এই দুই কিলোমটার রাস্তা পাকা করনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগবের লাগব হবে।

মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফিরোজ রেজা বলেন, বলেন এক কোটি তিন লাখ টাকা ব্যায়ে তালতলা-বালিয়াজান সড়কের দুই কিলোমিটার রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি