১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার গোড়াই সোহাগপাড়া জুই যুঁথী ফিলিং স্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুল রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামী পাবনা সদর উপজেলার নিয়ামতুয়াপুর গ্রামের কুদ্দুস প্রামানিকের ছেলে মো. আলম মিয়া (২৫)।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. মিয়াকে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে পাইকারীভাবে মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক খুচরা ভাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা জেলার বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি