১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে কৃমি নাশক ঔষধ খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ | | ৬৫২৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলার গালা গন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ লতিফ জানান, কৃমি নাশক এ ট্যাবলেট থাওয়ানোর পরে পরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে পড়ে। তাদেরকে ভ্যান, নসিমন ও গাড়িতে করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শিক্ষার্থী ভর্তি রয়েছে বলেও তিনি জানান।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, এতে চিন্তার কোন কারণ নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি