০২:১১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আজগর আলী হত্যাকান্ড

১২দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি আসামীরা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | | ১০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে রাস্তার গাছ কাটা নিয়ে প্রতিপক্ষের মারধরে আজগর আলী বয়াতি হত্যাকান্ডের ১২দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীর্ঘদিন ধরে ঘটনার সাথে জড়িত আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আজগর আলী বয়াতির পরিবারের লোকজন।

গত ১৫ নভেম্বর উপজেলার দিঘীকাটুলি গ্রামের রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হন আজগর আলী বয়াতি।

খুন হওয়া আজগর আলী বয়াতির বড় ছেলে সাত্তার জানান, ঘটনার দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ভ‚ঞাপুর থানা পুলিশ। আসামীরা তাদের পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ করছে। পুলিশ বলছে তারা পালিয়ে রয়েছে ধরা যাচ্ছে না। এ অবস্থায় আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশও দায় সারা কাজ করছে। ফলে আসামীরা ধরা পড়ছে না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভ‚ঞাপুর থানার উপ-পরিদর্শক এসআই টিটু চৌধুরী জানান, আজগর আলী হত্যা মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, এজাহারভুক্ত আসামীদের খুজে পাওয়া যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি