১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে জাকিয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

জাকিয়া আক্তার উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে ও হাবলা টেংগুরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আশরাফুন নাহার এ আদেশ প্রদান করেন।

জানা যায়, উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে জাকিয়া আক্তারের সাথে পাশ্ববর্তী মির্জাপুর উপজেলার বররা গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। 

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় টের পেয়ে বর ও বরযাত্রী পালিয়ে যায়। পরে মেয়ের বাবা-মাকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়েকে প্রাপ্ত বয়স হওয়ার পর বিয়ে দেয়ার শর্তে মুচলেকা নেয়া হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না  বলেন, ‘প্রাপ্ত বয়স হওয়ার আগে আবারও মেয়েটির বিয়ে দেয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি