১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | | ৭৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভূমিকম্পসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে সভা অনুষ্ঠিত হযেছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে এসময় অন্যান্যের বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা, ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. অর্ধেন্দু শেখর রায়, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ।

সভায় উপজেলার লতিফপুর ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এক পরিবারকে নগদ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় ভূমিকম্পসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে ভয় পেয়ে আতঙ্কিত না হয়ে তা ধর্য্য ও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা প্রশাসন ও পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি