১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়েজ উদ্দিনকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। গত সোমবার উপজেলার কোকডহরা ইউনিয়নের পোষণা গ্রামে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রায়েজ উদ্দিনকে টাঙ্গাইল সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক রায়েজ উদ্দিনের স্ত্রী নাদিরা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল ) ঘটনার মূলহোতা যুবদল নেতা আমিনুল ইসলাম ও সম্পদসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী নাদিরা আক্তার জানান, কিছুদিন আগে আমার স্বামীর সাথে প্রতিবেশি আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।গত ২৯ এপ্রিল সোমবার আমার স্বামী রাতে এশার নামাজ পড়ছিলেন । এমন সময় আমিনুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে ভারাটে সন্ত্রাসী দিয়ে আমার স্বামীকে বেধড়ক মারপিট করে । স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষক রায়েজ উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রত গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক নাজমুল করিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি