১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের বৈঠক

মধুপুরে রাবার বাগানে শ্রমিক ধর্মঘট সাময়িক প্রত্যাহার

এস এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ | | ১৪৫৯
রাবার বাগানে শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে জরুরী সমঝোতা বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্রনাথ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, চেয়ারম্যান মির্জাবাড়
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর পীরগাছা রাবার বাগানের চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিকদের ধর্মঘট সাময়িক প্রত্যাহার হয়েছে। শ্রমিক দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা এ ধর্মঘট সাময়িক প্রত্যাহার করে বলে জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

রাবার বাগান শ্রমিকদের এ ধর্মঘট নিয়ে গত সোম প্রতিবেদন ছাপা হওয়ার পর কর্ক্ষৃপক্ষ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পীরগাছা রাবার বাগানের চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিকদের নিয়ে বৈঠক করে।

চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিক সংগঠনের সভাপতি মীর আলী আকবর জানান, বৈঠকে এক সপ্তাহের মধ্যে দাবি মেনে নেয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে দাবি না মানলে শ্রমিকরা আবারো ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দাবি বিবেচনায় নেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা এ ধর্মঘট প্রত্যাহার করে বুধবার থেকে কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন মধুপুর রাবার বাগানের জিএম (জোনাল ম্যানেজার) নওশাদ আলম ফারুক।

তিনি জানান, স্থানীয় উপজেলা প্রশাসন, রাবার বাগান কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিতি ছিলেন।

বৈঠকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ,মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, আউশনারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেনসহ রাবার বাগানের শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার টাঙ্গাইলের মধুপুর পীরগাছা রাবার বাগানের চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন অনলাইন ও দৈনিকে প্রকাশিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি