০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যায় ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের শহিদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) সকালে শহিদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও নবীণ বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা এবং গভর্নিং বডির সভাপতি, সাবেক সচিব বীর মুক্তযোদ্ধা ড. খোন্দকার শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। স্বাগত বক্তব্য রাখেন ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মাহবুবুল আলম, জামুর্কী ইউনিয়ন পরিষদ সদস্য খন্দকার হারিসুর রহমান প্রমুখ।

এছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে নবীণদের ফুল দিয়ে বরণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় বক্তাগণ নবীণ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হওয়াসহ সামাজিক অবক্ষয়মুক্ত থাকতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি