০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের পূর্ণ সমর্থনে গণ-ইফতারের আয়োজন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন কেন্দ্রীয় খেলার মাঠে শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতার পার্টি নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি আয়োজিত হয়।

গণ-ইফতারে অংশগ্রহণ করা শিক্ষার্থী মাহবুবুল আলম মাহি বলেন, 'শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত অমানবিক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আসলে কোনো মানে হয় না। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই সকল বিষয়ে শিক্ষার্থী বান্ধব হতে হবে। এরই প্রতিবাদে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার কর্মসূচির আয়োজন করছি।''

উক্ত বিশ্ববিদ্যালয়ের আরেক জন শিক্ষার্থী মো: ইশতিয়াক আহমেদ বলেন, 'ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ এবং চিরকল্যাণকর আর ইফতার আমাদের জন্য বরকতময়। ইফতার বিষয়টি আমাদের সকলকে একত্রিত করে। বিশ্ববিদ্যালয় জীবনে পরিবার থেকে দূরে থেকে আমাদের সকলকেই প্রায় একা একা ইফতার করতে হয়। পরিবারের অনুপস্থিতি এ মাসে বোধ করতে আমরা বাধ্য। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমরা সবাই কিন্তু আরেকটা পরিবার। সে দিক বিবেচনা করেই আজ আমাদের এতো আয়োজন। এই গণ ইফতার কর্মসূচি আজ আমাদের সকলকে এখানে একত্র করেছে। তাই আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচি পালন ব্যাপক ভূমিকা পালন করে। আমাদের মধ্যে সম্প্রীতি এবং ভার্তৃত্বের বন্ধন অটুট রাখে এই আয়োজনটি।'

এছাড়াও ইফতারে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে আরো অনেকে এ বিষয়ে তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি